অপেক্ষা
_আদিয়াত জীম
সময়ের স্রোতধারা চলছে তো চলছে,
মেঘমালা রাশি রাশি ধীরে শুন্যে বইছে।
দিনগুলো ঝরে যায়, রাত্রি পড়ে যায়
বছর ধরে চলা এ অপেক্ষার ক্ষান্ত, কে ঘটায় ?
বসন্তে যেমন পাতা, দেহ ত্যাগ করে যায় পড়ে,
কেউ যেন গায় গান, তেমনি অতি করুণ সুরে।
প্রহরের প্রহরিরা বোধয় খুব ঘুমের ঘোরে, তাই,
তোমার আমার দেখা করাবার কথা ধ্যানে তাহাদের নাই।
কী আর করবার! ফেঁসে যখন গিয়েছি সময়ের ঘুর্ণিপাকে,
অপেক্ষার অধ্যায়ই লেখা হবে আমাদের জীবনের প্রতি বাঁকে।

