জমির রেজিষ্ট্রিতে গড় মূল্য বাড়ায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে জমি কেনা-বেচা কমে গেছে। সরকার হারাচ্ছে রাজস্ব
এম এ হালিম
বিগত সরকারের আমলে জমির গড় মূল্য বৃদ্ধি করায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে জমি বেচা- কেনা কমে গেছে । এতে করে জমির দলিল রেজিষ্ট্রি কমে যাওয়ায় সরকার হারাচ্ছে বিপুল পরিমান রাজস্ব। জমির ক্রেতা- বিক্রেতাসহ স্থানীয়দের দাবি জমির শ্রেণী অনুযায়ী যেন গড় মূল্য নির্ধারন করে সরকার।
বিগত সরকারের আমলে জমি রেজিষ্ট্রিতে জমির গড় মূল্য বৃদ্ধি করায় বিপাকে পড়েছে সাধারন ক্রেতা- বিক্রেতা। গড় মূল্য বৃদ্ধির আগে জমির শ্রেণী অনুযায়ী রেজিষ্ট্রি মূল্য নির্ধারন ছিল । সে সময় সাবক, কান্দা, নামা,বাড়ির আলাদা আলাদা মূল্য থাকায় সে অনুপাতে দলিলের রেজিষ্ট্রি মূল্য ছিল । কিন্তু পরবর্তীতে এসব জমির গড় মূল্য বৃদ্ধি করায় । জমির কেনা- বেচা কমে যাওয়ায় জমির রেজিষ্ট্রি ও কমে গেছে । এতে করে এ খাতে রেজিষ্ট্রি কমে যাওয়ায় সরকারি রাজস্ব কমে গেছে । কুলিয়ারচরের সাব- রেজিষ্ট্রি অফিসে গত ১ বছরে ৮ শ দলিল রেজিষ্ট্রি কম হয়েছে। তাই দলিল লিখকসহ সাধারন মানুষের দাবী পূর্বের ন্যায় সরকার যেন শ্রেণী ভেদে জমির রেজিষ্ট্রি মূল্য নির্ধারন করেন। এতে জমি কেনা- বেচার পাশাপাশি সরকারি রাজস্ব ও বৃদ্ধি পাবে।
এ বিষয়ে কুলিয়ারচর উপজেলার বেতিয়ার কান্দি গ্রামের মুসা মিয়া ও ছয়সূতী গ্রামের বাদল মিয়াসহ অনেকেই জানান,জমির গড় মূল্য বৃদ্ধির কারনে জমির দলিল রেজিষ্টি কমেছে। কারন পুকুর, ডোবা,কান্দা,বসতবাড়ির দলিলের গড় রেজিষ্ট্রি মূল্য বৃদ্ধি পাওয়ায়। জমি কেনা- বেচা কমেছে। সাধারন মানুষ কষ্ট করে জমি কিনে দলিল করতে গিয়ে দেখে গড় মূল্য বেশি। তাই জমি রেজিষ্ট্রি করতে চায়না। ফলে জমি কিনতে বা বিক্রি করতে ও চাইনা। তাই গড় মূল্য বাদ দিয়ে জমির শ্রেণী ভেদে যেন দলিল রেজিষ্ট্রির মূল্য সরকার নির্ধারন করে।
এ বিষয়ে দলিল লিখক সেলিম মিয়া জানান, গড় মূল্য বৃদ্ধির কারনে গত ১ বছরে ৮ শ দলিল রেজিষ্ট্রি কম হয়েছে । ফলে সরকারি এ খাতে রাজস্ব কম আদায় হয়েছে ।
এ বিষয়ে কুলিয়ারচর দলিল লিখক সমিতির সাধারন সম্পাদক কনক কান্তি রায় জানান,জমি রেজিষ্ট্রিতে গড় মূল্য বৃদ্ধি করায় গত ১ বছরে ৮ শত দলিল রেজিষ্ট্রি কম হয়েছে । এতে সরকারি রেভিনিউ ( রাজস্ব) আদায় কমে গেছে । মানুষ জমি রেজিষ্ট্রি করতে অনীহা জানায়।
এ বিষয়ে কুলিয়ারচর সাব- রেজিষ্টার অফিসার নাহিদা আক্তার কথা বলতে রাজি হননি।
দলিল রেজিষ্ট্রিতে গড় মূল্য বাতিল করে সরকার শ্রেণী ভেদে মূল্য নির্ধারন করবে এমনটাই দাবি সাধারণ মানুষের ।

