কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদলের মতবিনিময় সভা
অনলাইন ডেস্ক :
কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৫ নভেম্বর) সকাল ১০টার দিকে ইনস্টিটিউট ক্যাম্পাসে কেন্দ্রীয় ছাত্রদলের নেতা ও সাধারণ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লিটন এ আর খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন এস রুবেল, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া মারুফ, সিনিয়র সহ-সভাপতি রেদোয়ান রহমান, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম নিশাদ, সহ অর্থ বিষয়ক সম্পাদক সোহাগ হোসাইন, কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক কমিটির নেতা-কর্মীরা।
সভায় কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আগামী দিনের-বাংলাদেশ কেমন হবে, ছাত্র-ছাত্রীরা কেমন বাংলাদেশ দেখতে চায় এসব বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়।
এ সময় ইনস্টিটিউটের সাধারণ ছাত্র-ছাত্রীরা তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা ছাত্র নেতাদের কাছে তুলে ধরেন। তাছাড়া কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে যাতে অতীতের মতো বৈষম্য না থাকে এবং ছাত্র-ছাত্রী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সে ব্যাপারেও আলোচনা করা হয়।
এ সময় কেন্দ্রীয় নেতারা ছাত্র-ছাত্রীদের দাবির প্রতি সহমত প্রকাশ করেন এবং তাদের দাবি পূরণের আশ্বাস দেন।
সভায় তারা বলেন, আগামীর বাংলাদেশ হবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন, শোষণমুক্ত ও মানবিক মর্যাদাপূর্ণ একটি নতুন বাংলাদেশ।
যেখানে কোনো প্রতিহিংসার রাজনীতি থাকবে না।
এ সময় তারা সাধারণ শিক্ষার্থীদের দলে দলে ছাত্রদলের পতাকাতলে যোগদানের আহ্বান জানান।
সভায় ছাত্র নেতাদের মধ্যে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রদলের গৌরবোজ্জ্বল অতীত, সংগ্রামী বর্তমান প্রতিশ্রুতি সম্বলিত একটি পুস্তিকা দেওয়া হয়।

