সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক নেত্রকোনায় প্রশিক্ষণ কর্মশালা
নেত্রকোনা প্রতিনিধি
সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক নেত্রকোনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক নেত্রকোনায় তিনদিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার
উদ্বোধন করা হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের অধিনে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ( বারটান) এর উদ্যোগে নেত্রকোনার বারটান আঞ্চলিক কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
জেলার বিভিন্ন স্থান থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাংবাদ মাধ্যম ,মহিলা বিষয়ক কর্মকর্তা,যুব উন্নয়ন কর্মকর্তা,ইমাম,পুরোহিত, এনজিও প্রতিনিধিসহ ৩০ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে তিনদিন ব্যাপী কর্মশালার উদ্বোধন করেন, বারটান আঞ্চলিক প্রধান,উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোসা. আলতাফ উন নাহার।
এ সময় উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রধান করেন জেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর, বারটান নেত্রকোনার সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম।
প্রশিক্ষণে শর্করা জাতীয় খাদ্য, আমিষ, ভিটামিন, আঁশ জাতীয় খাদ্য, রোগ প্রতিরোধকারী খাদ্য,মৎস, খনিজ লবন,ফ্যাট বা স্নেহ জাতীয় খাদ্য, তাপ ও শক্তি উৎপাদনকারী খাদ্যসহ বিভিন্ন শাকসবজি ফলমূল উপস্থাপন করে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা এবং পুষ্টি বিষয়ে ধারণা দেয়া হয়।

