নিকলীতে প্রথম বার বস্তায় আদা চাষে সাফল্য, স্বপ্ন দেখছে কৃষক
জয়দেব আচার্য্য
নিকলীতে প্রথম বার বস্তায় আদা চাষে সাফল্য, স্বপ্ন দেখছে কৃষক,,।। কিশোরগঞ্জ নিকলীতে প্রথম বার বস্তায় আদা চাষে সাফল্য অর্জন করেছে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকগণ, আদা আমাদের রান্না সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ, জনপ্রিয় এই মসলাটির কদর যুগ যুগ ধরে, বিগত কয়েক বছরে আদার ব্যবহার ও দাম বেড়েছে বহু গুণ, লাভ জনক এই মসলা ফসলটির আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে করে আদা চাষের উদ্যেগ নিয়েছে কৃষি বিভাগ, নিকলী উপজেলায় প্রথম বারের মত বস্তায় আদা চাষ করে সাফল্য পেয়েছেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক গণ এর মধ্যে ,গুরুই ইউনিয়নের ছেত্রা গ্রামের সুফলভোগী কৃষক নবীকুল, কারপাশা ইউনিয়নের সুফলভোগী কৃষক আদিত্য হাসান সাজন, এবং সদর ইউনিয়নের সুফলভোগী কৃষক ফাইজুল,তারা জানান উপজেলার কৃষি বিভাগের উৎসাহ সহযোগিতা ও পরামর্শে তাহারা প্রথমবারের মতো বস্তায় আদা চাষ করে সাফল্য পেয়েছেন, আসছে বছর বস্তায় আদা চাষ আরো দ্বিগুণ করে চাষাবাদ করবে,আদা চাষ করে তারা খুবই আনন্দিত,বস্তায় আদা চাষ মাঠ সরেজমিন পরিদর্শন করেন কৃষিবিদ আবু মোঃ এনায়েত উল্লাহ অতিরিক্ত পরিচালক প্রশাসন ও অর্থ উইং খামার বাড়ি ঢাকা , তিনি নতুন এই প্রযুক্তি বিস্তারে সন্তুষ্টি প্রকাশ করেন এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন,উপজেলা কৃষি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন বলেন চলতি বছর নিকলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে একহাজারের বেশি বস্তায় আদা চাষ হয়েছে এবং কৃষকদের এ বিষয়ে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হয়েছে, কৃষক গণ কে প্রশিক্ষণের মাধ্যমে হাতে কলমে শেখানো হয়েছে এবং কৃষকদের সাফল্যের জন্য এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে, আগামী মৌসুমে ব্যাপক আকারে বস্তায় আদা চাষ বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।।।
