ভৈরবে  স্বাস্থ্য সহকারীদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ 

এম এ হালিম

ভৈরবে  স্বাস্থ্য সহকারীদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে । উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের  আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় গত ১৫ অক্টোবর থেকে  ১৯ অক্টোবর পযর্ন্ত ৪ দিন ব্যাপী প্রশিক্ষণে ২ ব্যাচে ৫৮ জন স্বাস্থ্য  সহকারী অংশ নিয়েছেন । উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল আহমেদের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন ডাঃ মোঃ মাছুম বিল্লাল ।

প্রশিক্ষক ডাঃ  মোঃ মাছুম বিল্লাল বলেন,  প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা গ্রামে গ্রামে গিয়ে লোকজন কে স্মার্ট  হেলথ বিডি এ্যাপসের আওতায়  নিবন্ধন  করবেন। নিবন্ধনকৃতরা বাংলাদেশের  যে কোন প্রান্তে গিয়ে অসুস্থ  হলে স্মার্ট হেলথের নিবন্ধন দ্বারা চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবে। এছাড়াও গর্ভবতি মায়েদের এই এ্যাপসের মাধ্যমে  গর্ভকালীন  সেবা ও শিশুদের ইপিআই টিকার আওতায়  আনা হবে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ