ফুফুর বাড়ি বেড়াতে এসে বাস চাপায় মাদ্রাসার শিক্ষার্থী নিহত

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় ফুফুর বাড়ি বেড়াতে এসে বাস চাপায় ছোয়ামনি (৮) নামে এক মাদ্রাসার শিক্ষার্থী নিহত হয়েছে।

তবে আটক করেছে এলাকাবাসী । কিন্তু গাড়ীর চালক ও হেলপার কৌশলে পালিয়ে গেছে।

আজ সোমবার সকালে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ধারাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ছোয়ামনি ময়মনসিংহের কোতোয়ালী থানার বাঘেরকান্দা গ্রামের সাখাওয়াত উল্লাহর মেয়ে।

পূজার ছুটিতে কলমাকান্দার রংছাতি ইউনিয়নের ধারাপাড়া গ্রামে বেড়াতে এসেছিল ছোয়ামনি।

স্থানীয় ও নিহতের স্বজনের সূত্রে জানা গেছে , পূজার ছুটিতে গত শনিবার দাদী মোছা. রেহেনা বেগমের সাথে কলমাকান্দা উপজেলার ধারাপাড়া গ্রামে ফুফুর বাড়ীতে আসে ছোয়ামনি । সকালে নিহতের ফুফুর বাড়ি সংলগ্ন রামনাথপুর হরিমন্দিরের সামনে সীমান্ত সড়কের পাশে বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল ছোয়ামনি। এসময় সীমান্তবর্তী মহেষখলা থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি ছোয়ামনিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে। বাস একটি গাড়ি বেপরোয়া গতিতে আসছিল। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো.শরিফুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু ছোয়ামনির মৃত্যু হয়েছে।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ