কিশোরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বী নারীদের শাড়ি উপহার দিল ছাত্রশিবির

শরিফুল ইসলাম, চিফ রিপোর্টার।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জে অসহায় সনাতন ধর্মালম্বী নারীদের শাড়ি উপহার দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (৯ অক্টোবর) সকালে শহরের বত্রিশ নতুন পল্লী এলাকায় এ উপহার বিতরণ করা হয়।

জানা গেছে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা শহরের বত্রিশ নতুন পল্লী এলাকায় অসহায় সনাতন ধর্মালম্বী ৫০জন নারীদের শাড়ি উপহার দেওয়া হয়।

উপহার বিতরণ পরে তাদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী।

তিনি বলেন, আপনারা নির্ভয়ে আপনাদের পূজা উৎসব পালন করুন। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির আপনাদের পাশে রয়েছে।

কিশোরগঞ্জ পৌর জামায়াতের হিন্দু বিভাগের সেক্রেটারি কৃষ্ণ চন্দ্র বষাকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার রাজনৈতিক সেক্রেটারি মাওলানা একে এম সানাউল্লাহ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্ট সহকারী আব্দুল্লাহ আল মবিন, ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা উত্তর শাখার সভাপতি শাহরিয়ার মাহমুদ শাকিল, শহর জামায়াতে ইসলামীর নেতা জনাব হাবিবুর রহমান, নতুন পল্লী এলাকা শ্রী শ্রী দূর্গা মন্দির কমিটির সভাপতি লিটন ঘোষ ও সেক্রেটারি রঞ্জন বণিক।

 

 

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries