করিমগঞ্জের জাতীয় পার্টি নেতা মতিউর রহমান ভূঁইয়া আর নেই
করিমগঞ্জ সংবাদদাতা :
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা জাতীয় পার্টি কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান ভূঁইয়া ইন্তেকাল করেছেন। সোমবার, ১৬ সেপ্টেম্বর রাত ২ টায় ৩০ মিনিটে রাঙামাটি সদর হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছিলেন,তার বয়স হয়েছিল ৬৫ বছর। স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।মতিউর রহমান ভূঁইয়া কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার চর দেহুন্দা নদীর উত্তর পাড় ভূঁইয়া বাড়ীর মৃত মফিজ উদ্দিনের ছেলে।
বাদ আসর চরদেহুন্দা ভূঁইয়া বাড়ীর সামনে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং চরদেহুন্দা ভূঁইয়া বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।মতিউর রহমান ভূঁইয়ার মৃত্যুতে দেহন্দা ইউপি চেয়ারম্যান এম এ হানিফ শোক প্রকাশ করেছেন।

