সনাতনী হিন্দু ধর্মালম্বীদের সাথে জামায়াতের মতবিনিময়
মাহফুজুর রহমান
কিশোরগঞ্জ জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী বাজিতপুর উপজেলার বলিয়াদি ইউনিয়নে ঘোড়াদ্বাড়া গ্রামে হিন্দুদের মন্দির পরিদর্শন করেছেন । পরে মন্দিরের সামনে হিন্দুদের সাথে মতবিনিময় সভায় জেলা আমীর বলেন জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে হিন্দুদের জীবন ও সম্পদ নিরাপদ থাকবে। এ সময় হিন্দুরা জামায়াতে ইসলামীর প্রতি পূর্ণ সমর্থন করার আশ্বাস দেন৷
সভায় উপস্থিত ছিলেন জেলার সহকারী সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম, উপজেলা আমীর ইয়াকুত আলী, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, ইউনিয়ন সভাপতি ইঞ্জিনিয়ার জাহান মিয়া প্রমুখ।

