একজন হিন্দুও ভারতে প্রবেশের চেষ্টা করেননি – আসামের মুখ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক :

বাংলাদেশে ছাত্র আন্দোলন ও শেখ হাসিনা সরকারের পতনের পর একজন হিন্দুও সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেননি। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এমন তথ্য জানিয়েছেন।

তবে হিন্দুরা না এলেও মুসলিম অনুপ্রবেশকারীরা বারবার সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছেন বলে দাবি করেন তিনি।

হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, গত এক মাসে আমরা একজন হিন্দুকেও সীমান্ত পেরিয়ে আসতে দেখিনি। কিন্তু গত এক মাসে ৩৫ জন মুসলিম অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছি। সদ্যই আমরা করিমগঞ্জ থেকে দুজনকে গ্রেফতার করেছি ও তাদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি।

আসামের মুখ্যমন্ত্রী বলেন, হিন্দুরা শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করছেন বাংলাদেশ সরকারের ওপর চাপ দিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে।

গত (১৬ আগস্ট) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক এক্স বার্তায় জানান, হিন্দুসহ সব সংখ্যালঘুদের রক্ষা ও তাদের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে আশ্বস্ত করেছে বাংলাদেশ।

মোদী বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস কল দিয়েছিলেন এবং এ ব্যাপারে তাকে আশ্বস্ত করেছেন।

সূত্র: এনডিটিভি

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries