সান্তাহারে বন্ধ রেলওয়ে মাতৃসনদ ও শিশু মঙ্গলকেন্দ্র
আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার সান্তাহার পৌর শহরে রেলওয়ে মাতৃসনদ ও শিশু মঙ্গলকেন্দ্রটি প্রায় ২০ বছর ধরে বন্ধ আছে । ফলে প্রসূতি মায়েরা ও শিশুরা চিকিৎসা সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে।
জানা গেছে, বৃটিশ আমলে নির্মিত রেলওয়ে হাসপাতালের পাশে অবস্থিত এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর আদমদীঘি উপজেল স্বাস্থ্য বিভাগের একটি কমিউনিটি সেন্টার কাজ করছে বর্তমানে এখানে। যদিও এই ভবনটিতে নেই পানিও বিদ্যুতের ব্যবস্থা।
সান্তাহার জংশন ষ্টেশন সান্তাহার রেলওয়ে হাসাপাতাল সূত্রে জানা গেছে, বৃটিশ আমলে নির্মিত ও প্রতিষ্ঠিত সান্তাহার রেলওয়ে মাতৃ সদন ও শিশু মঙ্গল কেন্দ্রটি প্রায় ২০ বছর ধরে বন্ধ আছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর পলে ভবনটিতে পানি ও বিদ্যুত নেই এবং অচল হবার উপক্রম হয়েছে। সান্তাহার রেলওয়ে হাসপাতাল সূত্র মতে বৃটিশ আমলে নির্মিত এই ভবনটিতে রেলওয়ে মাতৃসদন ও শিশু মঙ্গলকেন্দ্র কাজ করতো এই সেন্টারে মহিলা চিকিৎসক ও সার্জন হেলথ ভিজিটর ও মিড ওয়াইফ পদবিতে ৩ জন অফিসার-কর্মচারী কাজ করতেন। প্রতিদিন শতাধিক প্রসুতি মা ও শিশুরা এখানে চিকিৎসা সেবা পেত। ১৯৯০ সালে জনবল সংকটের কারনে উক্ত প্রতিষ্ঠানাটি বন্ধ হয়ে যায়। সেই থেকে আজ অবধি বন্ধ আছে।
সম্প্রতি আদমদীঘি স্থাস্থ্য বিভাগ রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে একটি কমিউনিটি সেন্টারর কার্যক্রম চালাচ্ছে। যদিও ভবনটিতে পানি ও বিদ্যুতের ব্যবস্থা নেই। তবে রেল কর্তৃপক্ষ বলছে এই ভবনের কার্যক্রম আবার শুরু হবে। সান্তাহার রেলওয়ে হাসপাতালের ড্রেসারার ও সেনাটারি ইনস্পেক্টর ( অতিরিক্ত দায়িত্বে থাকা) ও আব্দূল মান্নান জানান অচিরেই বন্ধ থাকা সান্তাহার রেলওয়ে মাতৃসনদ ও শিশু মঙ্গল কেন্দ্রটি অচিরেই চালু হবে বলে আমরা জানতে পেরিছি। ২০২০ সালের জনবল কাঠমো নিয়োগ হিসেবে উক্ত সেন্টারের কার্যক্রম চালু হবে।

