ভোলায় জেলে ট্রলার ডুবি, নিখোঁজ ৮ জেলে

ভোলা প্রতিনিধি :

ভোলার চরফ্যাশনের বঙ্গোপসাগর মোহনায় বৈরী আবহাওয়ার কবলে পড়ে ১৩ জেলে নিয়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। এসময় অন্য একটি ট্রলার ৫ জেলেকে জীবিত উদ্ধার করলেও নিখোঁজ রয়েছেন ৮ জেলে।

শুক্রবার (২ আগস্ট) রাতে ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের বঙ্গোপসাগরের মোহনায় শিবচর নামক এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ৮ জেলেরা হলেন, নুর আলম (৩০), কবির (৩২), শাহে আলম মোল্লা (৫০), মো. বেল্লাল (৫০), ছাদেক মাল (৬০), সবুজ (৪০), হোসেন মাঝি ( ৫০) ও জাহাঙ্গীর মিস্ত্রি (৪৫)। উদ্ধার ৫ জেলে হলেন- মো. দুলাল মাঝি ( ৪০), নাজিম (৪৪), সুমন (৩৮), শাহিন (২৫) ও মনির (৩৩)।

উদ্ধার হওয়া ও নিখোঁজ জেলেদের সবার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার আহম্মদপুর ইউনিয়নের সুকনাখালী এলাকায় বলে জানা গেছে। এদিকে নিখোঁজ ৮ জেলের সন্ধান এখনো না মেলায় উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে পরিবারগুলো।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, বঙ্গোপসাগর মোহনায় ঝড়ের কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এঘটনায় নিখোঁজ রয়েছেন ৮ জেলে। কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল নিখোঁজদের উদ্ধারে কাজ করছে।

চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে স্থানীয় রুবেল চৌকিদারের ট্রলার নিয়ে দুলাল মাঝির নেতৃত্বে ১৩ জন জেলে মেঘনা নদীতে মাছ ধরতে যান। রাতে নদীর স্রোতের মুখে পরে ট্রলারটি ডুবে যায়।
এসময় চিৎকার শুনে আশপাশের জেলেরা এগিয়ে এসে ৫ জেলেকে জীবিত উদ্ধার করেন। তবে এখনো ৮ জেলে নিখোঁজ হয়ে যায়।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries