কুলিয়ারচরকে মডেল উপজেলা হিসেবে গঠন করাই একমাত্র লক্ষ্য
কুলিয়ারচর প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আবুল হোসেন লিটনকে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা পরিষদের কর্মকর্তা, কর্মচারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরই ধারাবাহিকতায় সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা হল মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলমের সভাপতিত্বে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন লিটন বলেন, কুলিয়ারচর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গঠন করাই তার একমাত্র লক্ষ্য। তিনি বলেন, জনগণের সহযোগিতা ছাড়া কোন ভাবেই উন্নয়নের রুপ ধারণ করা যায় না। তাই জনগণের সহযোগিতা অবশ্যই প্রয়োজন।
এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমতিয়াজ বীন মুসা জিসান, উপজেলা প্রকৌশলী এসআর এমজি কিবরিয়া, কুলিয়ারচর অফিসার ইনচার্জ মোঃ সারোয়ার জাহান, প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফারুক মিয়া, স্বাস্থ্যা ও পঃপঃ কর্মকর্তা আদনান আক্তার, রামদী ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আলাল উদ্দিন, উপজেলা সৈনিক লীগের আহ্বায়ক মোঃ নান্নু মিয়া সহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

