অপরাধ নির্মূল করতে চোর ডাকাতের পরিচয় পুলিশকে জানাতে হবে পুলিশ সুপার –বগুড়া
মো: শিমুল হাসান
বগুড়ার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম,পিপিএম বলেছেন, পুলিশের সাথে জনগনের কোন দূরত্ব তৈরী করা যাবে না। পুলিশ আজকে একা নয়। পুলিশই জনতা, জনতাই পুলিশ। পুলিশকে ভাবতে হবে আমি এই মাটির অংশ, আমার শিকড় এই মাটিতে পোতা। পুলিশের সংখ্যা সীমিত তাই সমাজ থেকে অপরাধ নির্মূল করতে চোর ডাকাতের পরিচয় পুলিশকে জানাতে হবে। আমরা জনগনের পুলিশ হতে চাই। আগামী ঈদে ঘরমুখো মানুষ যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে তার জন্য রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। এছাড়াও সমাজ থেকে মাদক, ইভটিজিং, আত্মহত্যা সহ বিভিন্ন অপরাধ দমনে সকলের সহযোগীতা কমনা করেন তিনি। সোমবার দুপুরে মোকামতলা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে পবিত্র মাহে রমজান এবং আসন্ন ঈদ উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোকামতলা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর আয়োজনে উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোকামতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব সবুজ। অভিরামপুর দাখিল মাদ্রাসার সভাপতি আপেল মাহমুদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ-সোনাতলা সার্কেল) তানভীর হাসান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ, সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোত্তালিব মোল্লা, দেউলী ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম, মোকামতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, কমিউনিটি পুলিশং মোকামতলা ইউনিয়নের সাধারন সম্পাদক রাজা চৌধুরী, মোকামতলা প্রেসক্লাবের সভাপতি নুরুল আমিন তালুকদার, ব্যবসায়ী রুহুল আমিন ফটু, শিক্ষার্থী মাফিয়া আক্তার। পরে প্রধান অতিথি গ্রাম পুলিশদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন। এর আগে তিনি মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুকুরে ঘাট নির্মাণ কাজের উদ্বোধন করেন।

