কাউখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
কাউখালীতে ১৫ পিজ ইয়াবা সহ আল আমিন ইমরান নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ। বৃহস্পতিবার (২৯ফেব্রুয়ারি) উপজেলার তালুকদার হাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আল-আমিন ইমরান উপজেলার শিয়ালকটি ইউনিয়নের জোলাগাতি গ্রামের মো. জাকির হোসনে এর ছেলে। কাউখালী থানার এসআই আবুল কালাম আজাদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির জানান, তার বিরুদ্ধে কাউখালী সহ একাধিক থানায় মামলা রয়েছে। আসামিকে কোর্টে পাঠানোর হয়েছে।

