নিকলীতে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা অনুষ্ঠিত
জয়দেব আচার্য্য
নিকলী প্রতিনিধি।
কিশোরগঞ্জ নিকলীতে আজ ১৫ ফেব্রæয়ারী ২০২৪ইং রোজ বৃহস্পতিবার সকাল ১০.০০ ঘটিকায় নিকলী উপজেলার ষাইটধার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিকলী উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ১৩-১৫ ফেব্রæয়ারী রোজ মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার তিন দিন ব্যাপি উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা-২০২৪( ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং) সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নিকলী উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তারের সভাপতিত্বে মোঃ এনামুল হক নবী, মোঃ খালেদ সাইফুল্লাহ ও শিরিন আক্তারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান মোঃ রুহুল কুদ্দুছ ভূঞা জনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিকলী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনেওয়াজ বেগম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাছিমা বেগম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাহমুদুল হাসান রবিন, ইউআরসি ইনস্ট্রাক্টর নাছিমা আক্তার, সিএ মোঃ পারভেজ আহম্মেদ, নিকলী উপজেলা শাখার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ খাইরুল আলম, সাধারণ সম্পাদক মোঃ সোহরাব উদ্দিন শামীম, মোঃ সারোয়ার জাহান লিটন, দিলআফরোজ মুন্নী, জাহাঙ্গীর হোসেন, শাহদাত হোসেন কাজল, ফাইজুল কবির, আজমল হোসেন, ননী গোপাল দেবনাথ, সজল বর্মন, প্রীতি বর্মন, সাদিয়া মাহবুবা সহ নিকলী উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ প্রমুক। অনুষ্ঠান শেষে ১৬৩ জন প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

