পাকুন্দিয়া সার্ভেয়ার আঃমালেক হত্যা মামলার আরও দুইআসামী গ্রেফতার
মোঃমুঞ্জুরুল হক মুঞ্জু,
পাকুন্দিয়া
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের কুমার পুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতি পক্ষের হামলায় গ্রাম্য সার্ভেয়ার (৬৫) খুনের আরও দুই আসামীকে গ্রেফতার করেছে র্যাব ও পাকুন্দিয়া থানা পুলিশ। গ্রেফতার কৃত দুইজন হোসেন্দী ইউনিয়নের পূর্ব কুমারপুর গ্রামের মৃত মজলু মিয়ার ছেলে আবু হানিফ (৩৬) একই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে আঃকদ্দুছ (৩৫)।
শনিবার ১০ ফেব্রুয়ারি পাকুন্দিয়া থানাপুলিশ ও র্যাব ১৪ এর যৌথ অভিযান পরিচালনা করে আঃকদ্দুসকে ভৈরব ও হানিফ কে ঢাকা থেকে গ্রেফতার করাহয়। আসামীদের আজ রবিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত এই পর্যন্ত ছয় জন আসামীকে গ্রেফতার করাহয়। গ্রেফতার কৃত কদ্দুছ মিয়া মালেক হত্যা মামলার এজাহার নামীয় ১৩নং আসামী ও আবু হানিফএজাহার নামীয় ৪নং আসামী।
পাকুন্দিয়া থানারঅফিসারইনচার্জ ওসি আছাদুজ্জামান টিটু বলেন আসামী দেরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কোর্টে প্রেরণ করা হয়েছে।

