অফিস সহায়ক নিয়োগ দেবে মনতলা উচ্চ বিদ্যালয়
অনলাইন ডেস্ক: সরকারি বিধিমোতাবেক সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী মনতলা উচ্চ বিদ্যালয়, ডাকঘরঃ-মনতলা, উপজেলাঃ- মাধবপুর, জেলাঃ- হবিগঞ্জ এর নতুন সৃষ্ট শূন্য পদে ০১ (একজন) অফিস সহায়ক নিয়োগ দেয়া হবে।
যার শিক্ষাগত যোগ্যতা জেএসসি/জেডিসি সমমান হতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে প্রধান শিক্ষকের অনুকূলে অফেরতযোগ্য ২,০০০/- (দুই হাজার) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট, ০২ (দুই) কপি ছবি ও শিক্ষাগত যোগ্যতার সকল কাগজপত্রের ছায়ালিপিসহ প্রধান শিক্ষকের বরাবরে আবেদন করার জন্য আহ্বান করা গেল।
সুত্র: যুগান্তর

