কিশোরগঞ্জে স্ত্রীকে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত স্বামী র্যাবের হাতে আটক
শরিফুল ইসলাম, জ্যৈষ্ঠ প্রতিবেদক।
কিশোরগঞ্জের তাড়াইলে যৌতুকের দাবিতে স্ত্রীকে জবাই করে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত স্বামী জিয়া উদ্দিনকে ঢাকা থেকে আটক করেছে র্যাব। ঘটনার পর থেকে প্রায় ১৭ বছর পালিয়ে থাকার পর র্যাবের হাতে তাকে ধরা পড়তে হলো।
সোমবার (৪ ডিসেম্বর) সকালে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা ঢাকার কদমতলী এলাকা থেকে তাকে আটক করে।
সোমবার রাতে কিশোরগঞ্জ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ২০০৬ সালে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার হাতকাজলা গ্রামের মো: হারেছ মিয়ার মেয়ে রেখা আক্তার (২০)কে বিয়ে করেন, মিঠামইন উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুস সোবানের ছেলে জিয়া উদ্দিন (২৬)। বিয়ের পর থেকে জিয়া উদ্দিন শ্বশুড়বাড়িতে থাকতেন। বিয়ের পর থেকে যৌতুকের জন্য তিনি স্তওঅকে মারপিট কনতেন।
২০০৬ সালের ১৪ জুলাই রাতে যৌতুকের দাবি নিয়ে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীকে দা দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যান জিয়া উদ্দিন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে পরদিন নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাড়াইল থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় ২০২১ সালের ১ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল তাকে মত্যুদন্ড দেন।
র্যাব-১৪ কিশোরগঞ্জের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মো: আশরাফুল কবির জানান, ঘটনার পর থেকে আসামী জিয়াউদ্দিন পলাতক ছিলেন। নাম ও পরিচয় গোপন রেখে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন তিনি। তথ্যপ্রযুক্তির মাধ্যমে অবস্থান নিশ্চিত হয়ে র্যাব নারায়ণগঞ্জের সহযোগিতায় তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামী জিয়াউদ্দিনকে মিঠা মন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

