সা‌বেক আই‌জিকে হটিয়ে নৌকার মাঝি অতিরিক্ত ডিআইজি

শরিফুল ইসলাম, জ্যৈষ্ঠ প্রতিবেদক।

কি‌শোরগঞ্জের ৬‌টি নির্বাচনী এলাকায় আওয়ামী লী‌গের দলীয় ম‌নোনয়ন প্রাপ্ত‌দের ম‌ধ্যে ৪ জনই বর্তমান এম‌পি। বাকী দুজন নতুন মুখ। বাদ প‌ড়ে‌ছেন এক প্রভাবশালী এম‌পি।

কি‌শোরগঞ্জ-২ আস‌নে দ‌লের মনোনয়ন পে‌য়ে‌ছেন, জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান হত‌্যা মামলার তদন্ত কর্মকর্তা স‌িআই‌ডির সা‌বেক অ‌তি‌রিক্ত ড‌িআই‌জি আব্দুল কাহার আকন্দ। এ আসন থে‌কে বাদ প‌ড়ে‌ছেন পুলিশের সাবেক আইজি এবং বর্তমান এমপি নূর মোহাম্মদ।

এ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় ও জমা দিয়েছেন ১১ জন নতুন-পুরাতন মুখ। মনোনয়ন চাওয়া এসব প্রার্থীরা হলেন বর্তমান সাংসদ, পুলিশের সাবেক আইজিপি, রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ, সাবেক সাংসদ ও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট সোহরাব উদ্দিন,বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা, পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আবদুল কাহার আকন্দ, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, স্পেশাল পিপি বীর মুক্তিযোদ্ধা এম এ আফজল, পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান, প্রেস কাউন্সিলের সদস্য ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল , বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, দীন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান, রূপালী ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ, বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তানিয়া সুলতানা হ্যাপি, বিশিষ্ট শিল্পপতি মো: মকবুল হোসেন, বিশিষ্ট শিল্পপতি মাহবুবুল হক আদিল।

জেলার অন্যান্য আসনে মনোনয়ন পেয়েছেন,করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ ৩ আসন থেকে দলের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাসিরুল ইসলাম খান আওলাদ। এবার জাতীয় পার্টি মহাজো‌টে না থেকে পৃথক ভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নেয়ায় এখানে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়।

কিশোরগঞ্জ-৪ আসন থেকে এবারও মনোনয়ন পেয়েছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের ছেলে বর্তমানে এমপি রেজওয়ান আহম্মদ তৌফিক। এছাড়া কিশোরগঞ্জ-১ আসনে দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে বর্তমান এমপি ডা: জাকিয়া নুরুল লিপি এবং কিশোরগঞ্জ-৬ আসন থেকে দলের মনোনয়ন পেয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ