অতিথি
দরজাটা মা খুলে দিও
অতিথি আমার আসবে,
বসার জায়গা গুছিয়ে নিচ্ছি
আসলে তবে সে বসবে।
আমি কিন্তু থাকছি না মা
সাড়া তুমি দিও,
অতিথি আমার এলে মাগো
প্রণাম তুমি নিও।
অতিথি আমার ব্যস্ত মাগো
থাকে যত্রতত্র,
কিন্তু মাগো আসবেই দেখো
দিয়েছিলো আমায় পত্র।
প্রমাণ যদি চাও মাগো
দেখে নিও পত্র খানা,
পত্রের মাঝে পরিচয় পাবে
নামটি তার ময়না।
দরজা তুমি খুলে দিও মাগো
দিও আমার ঠিকানা,
ঠিকানাই তো দিতে বলেছি
বলিনিতো সোনা গয়না।
আসবেই দেখো বলেছে মাগো
দিয়েছে আমায় পণ,
তাই তো মা ব্যস্ত আমি
করবো বলে আপ্যায়ন।
খাবার, খাঁচা গুছিয়ে নিচ্ছি মাগো
অতিথি আসবে বলে,
কথা দাও তুমি দরজা খুলবে
অতিথি আমার এলে।
সাদিয়া খানম
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন

