কি‌শোরগ‌ঞ্জে জামায়াত-‌বিএন‌পির নৈরা‌জ্যের প্রতিবা‌দে  আওয়ামী লী‌গের অবস্থান কর্মসূ‌চি

নূর মোহাম্মদ
বিএনপি-জামায়া‌তের হরতাল-অবরোধ , অ‌গ্নিসন্ত্রাস ও  সহিংসতাসহ পুলিশ হত্যার প্রতিবাদে কি‌শোরগ‌ঞ্জে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার  (৯ ন‌ভেম্বর) দুপুরে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ অবস্থান কর্মসূচি পালন করেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছেলে আওয়ামীলীগ নেতা রাসেল আহমেদ তুহিন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল সাত্তার, য‌শোদলত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন, গুরুদয়াল সরকারি কলেজের সাবেক জি এস লেলিন রায়হান  শুভ্র শাহীন, জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামরুল ইসলাম উজ্জ্বল, জেলা যুব মহিলা লীগের  সহ সভাপতি না‌দিরা আমান, সাংগঠ‌নিক সম্পাদক সা‌মিয়া ফি‌রোজ, জেলা ছাত্রলী‌গের সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক মে‌হেদী হাসান অ‌নিকসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একসময় উপস্থিত ছিলেন।
অবস্থান কর্মসূচি থেকে বিএনপি -জামাতের যেকোনো সহিংস কর্মকান্ড প্রতিহত কর‌তে দলীয় নেতা কর্মীদের মাঠে থাকার আহ্বান জানান রাসেল আহমেদ তু‌হিন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ