অধ্যক্ষ শরীফ সাদীর নেতৃত্বে কিশোরগঞ্জে বিএনপির নৈরাজ্য প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে

ফয়েজ আহমেদ মামুন 

দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও অবরোধের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছেন অধ্যক্ষ শরীফ সাদী

গতকাল বুধবার  (৮নভেম্বর) সন্ধায়  অধ্যক্ষ শরীফ সাদী সাহেবের  নেতৃত্বে কিশোরগঞ্জে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বটতলা মোড়,বাসস্ট্যান্ড সংলগ্ন, বড়পুল মোড়ে পথসভা অনুষ্ঠিত করেছে, পরে মিছিলটি শহরের বিভিন্ন স্থান  প্রদক্ষিণ করে আখড়াবাজার মোড় সংলগ্ন পরমচত্ত্বর সামনে শান্তি সমাবেশে মিলিত হয়।

এতে অধ্যক্ষ শরীফ সাদী সহ অন্যান্যরা বক্তব্য দেন।

এসময় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), কিশোরগঞ্জ জেলার সাধারন সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল সহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ