পাকুন্দিয়ায় জাতীয় যুব দিবস পালিত
মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু,
‘স্মার্ট যুব সম্মৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় যুব দিবস ২০২৩ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর।
বুধবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত¡রে যুব উন্নয়ন অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচী শুরু হয়। পরে উপজেলা চত্ত¡র হতে একটি বর্ণাঢ্য র্যালি পৌরসদর বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শহীদুজ্জামানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সফল যুব আত্মকর্মী মো. ওমর ফারুক, বোরহান উদ্দিন, সাইফুল ইসলাম প্রমুখ।

