শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে ব্যারিস্টার গোলাম কবিরের গণসংযোগ
মাহবুবুর রহমান রানা,
ডিজিটাল বাংলাদেশের ধাপ পেরিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে “শেখ হাসিনার সরকার-বার বার দরকার” দেশ ও জাতির কল্যাণে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে “শেখ হাসিনার সরকার-বার বার দরকার’’ এ শ্লোগান নিয়ে কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের বিভিন্ন হাট-বাজারে শেখ হাসিনা’র উন্নয়নের চিত্র তুলে ধরে করিমগঞ্জ উপজেলায় লিফলেট বিতরণ ও পথসভার মাধ্যমে নৌকার ভোট চেয়ে গণসংযোগ করছেন আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মো: গোলাম কবির ভূঁইয়া।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার (২১ অক্টোবর) করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের জাওতলা বাজার, বালীয়ামোড়, দর্গাভিটা বাজারে দুপুর ১২ টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণসংযোগ, চা চক্র এবং লিফলেট বিতরণ করা হয়েছে। তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীসহ হাজারো সাধারণ সমর্থকদের সাথে নিয়ে উপজেলা ব্যাপী প্রচারনা শুরু করেছেন তিনি।
তৃণমূল আ‘লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়ন চিত্র গুলো তুলে ধরে কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের বিভিন্ন এলাকায় নৌকার ভোট চেয়ে গণসংযোগ করছেন।
এ সময় ব্যারিস্টার মো: গোলাম কবির ভূঁইয়া বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। যদি মহান আল্লাহ আমাকে এমপি হওয়ার সুযোগ করে দেন, তাহলে কিশোরগঞ্জ-৩ আসনকে কর্ম পরিকল্পনা করে সাজিয়ে তুলবো।
আর যদি জননেত্রী শেখ হাসিনা আমাকে এ আসনে মনোনয়ন দেন তাহলে আমি ব্যাপক ভোটে জয়লাভ করবো ইনশাআল্লাহ্। তবে জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন দলের সিদ্ধান্ত মেনে তার হয়েও কাজ করবেন বলে জানান তিনি।

