দরিদ্র পরিবার, শিশুসন্তানকে নিয়ে রশিতে ঝুললেন মা

রাজশাহী প্রতিনিধি 

রাজশাহীতে পারিবারিক কলহের জেরে এক রশিতে মা-ছেলের আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার (৮ অক্টোবর) সন্ধ্যায় পুঠিয়া উপজেলার বিড়ালদহ এলাকায় এ ঘটনা ঘটে।

তারা হলেন শান্তনা খাতুন (২৮) ও তার পাঁচ বছরের সন্তান মো. জিহাদ। শান্তনার স্বামীর নাম মো. জয়।

বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, তাদের পরিবারিক অবস্থা খারাপ। দরিদ্র পরিবার। পরিবারে নানান সমস্যা চলে শুনেছি। এ কারণে হয়তো শিশুসন্তানকে নিয়ে এক রশিতে আত্মহত্যা করেছেন মা।

ওসি আরও বলেন, মরদেহ দুটি থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত করা হবে কি না এখনো সিদ্ধান্ত হয়নি। পরিবার থেকে মামলা হলে ময়নাতদন্ত করা হবে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ