প্রশংসিত জোভান-পায়েলের ‘কপি পেস্ট’

সম্প্রতি ইউটিউবে এসেছে নির্মাতা মহিদুল মহিমের পরিচালনায় ‘কপি পেস্ট’ নাটকটি। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। নাটকটি প্রথমে বাংলাভিশন টেলিভিশনে ও rcv সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়। এর পরপরই দর্শকদের মাঝে নাটকটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়। অল্প সময়ে নাটকটি দর্শকদের মন জয় করে। ইউটিউব ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটকটি নিয়ে একের পর এক চলছে ইতিবাচক মন্তব্য আর প্রশংসা। দুই সপ্তাহে ৮২ লাখেরও বেশি দর্শক নাটকটি ইউটিউবে দেখেছেন। জোভান ও কেয়া পায়েলের অভিনয় দর্শকরা দারুণ উপভোগ করেছেন। মহিদুল মহিম বলেন, যে কোনো কন্টেন্টের মূল ফ্যাক্টর দর্শক। দর্শকরা যখন কোন কন্টেন্টকে তাদের ভালো লাগা আর ভালোবাসা দিয়ে জনপ্রিয় করে তোলে তখনই কাজের সফলতা। তাই “কপি পেস্ট” নাটকের সকল দর্শকদের জানাই ধন্যবাদ ও ভালোবাসা।অভিনেত্রী কেয়া পায়েল বলেন, নাটকটি থেকে দারুণ রেসপন্স পাচ্ছি। আমার নিজেরও নাটকটি ভীষণ পছন্দের। নাটকটির প্রতি দর্শকদের অগণিত ভালোবাসায় সকল দর্শকদের প্রতি জানাই কৃতজ্ঞতা। জোভান বলেন, দর্শকরা নাটকটি ভীষণভাবে পছন্দ করেছেন। যখন কোন কাজ দর্শকরা এভাবে ভালোবাসে তখন মনে হয় সেই কাজের পেছনে কষ্টটা সার্থক হয়েছে।

Credit:Manab Zamin

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries