কিশোরগঞ্জে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জনসভা

মোঃ মনির হোসেন: ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জুন) বিকেলে লতিবাবাদ বিআরটিসি বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি।

এসময় লতিবাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরীফ আহমেদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতিও ও জেলা পরিষদের চেয়ারম্যান এড. জিল্লুর রহমান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ পারভেজ মিয়া, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, জেলা আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক বাদল রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম জাহান।

এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এবি ছিদ্দিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রকৌশলী শরিফুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সৈয়দ আশফাকুল ইসলাম নাটু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফুল গনি ঢালী লিমন, লতিবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, রশিদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জুয়েল, লতিবাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

#মোঃ মনির হোসেন/নিউজ রুম এডিটর

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ