ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হলেন কিশোরগঞ্জের রবিউল

মোঃ মনির হোসেন, কিশোরগঞ্জ: বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর এর অন্তর্গত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনিত হয়েছেন কিশোরগঞ্জের রবিউল ইসলাম নিলয়।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর এর সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান হৃদয় স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানানো হয়।

রবিউল ইসলাম নিলয় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার ডিপার্টমেন্ট’র ছাত্র। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ভূবিরচর গ্রামে।

এর আগে তিনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ উপ-গনোযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক ছিলেন।

সাংগঠনিক সম্পাদক পদ পাওয়ার বিষয়ে জানতে চাইলে রবিউল ইসলাম নিলয় বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে রাজপথে শ্রম-ঘাম দিয়ে রাজনীতি করে আসছি। যতদিন বাঁচি বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে পথ চলতে চাই। আমি যেন সব সময় সততা ও নিষ্টার সাথে চলতে পারি তার জন্য সকলের দোয়া এবং ভালোবাসা চাই।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ