তাড়াইলে উপকারভোগীদের মাঝে ভেড়া বিতরণ

আমিনুল ইসলাম বাবুল :
কিশোরগঞ্জরে তাড়াইলে আর্থ সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে উপকারভোগীদের মাঝে ২০০টি ভেড়া বিতরণ করা হয়েছে। হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগীদের মাঝে এ ভেড়া বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) তাড়াইল উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ বিতরণ কাযক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার নূরজাহান বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোনীতা দাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা তোফায়েল আহমেদ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার নূরজাহান বেগম বলেন, হাওর অঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১০০ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ২টি করে মোট ২০০টি ভেড়া দেয়া হয়েছে। উপকারভোগীগণ তাঁরা যেন ভেড়া পালনের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে সে লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে সরকার।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোনীতা দাস বলেন, এ প্রকল্পের মাধ্যমে উপকারভোগীরা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবেন। তাছাড়া এ সকল প্রাণির চিকিৎসা, খাদ্যশস্যসহ অন্যান্য সুবিধাও দেয়া হবে উপকারভোগীদের।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ