পরীমনির মুক্তি দাবি করলেন গায়ক আসিফ আকবর

‘আইনের প্রতি শ্রদ্ধা রেখেই দাবি জানাই, পরীমনির মুক্তি চাই।’ নিজের ফেসবুকে এভাবেই বললেন দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবর। শনিবার তাঁর ফেসবুকে লিখেছেন, ‘পরীমনি ভয়ংকর অপরাধী নয়, অভিভাবকহীনতার শিকার একটা লক্ষ্যহীন নৌকামাত্র।’

দরাজ কণ্ঠের অধিকারী আসিফ আকবর নানা অনিয়মে সোচ্চার একজন মানুষ। পরীমনি প্রসঙ্গে জনপ্রিয় এই সংগীত তারকা ফেসবুকে লিখেছেন, ‘ইন্টারন্যাশনাল ম্যাগাজিন ফোর্বসের বিশ্লেষণে মেয়েটা ছিল শোবিজে একজন প্রভাবশালী নারী। বাংলাদেশের ফেসবুক জগতে তার ছিল সর্বোচ্চ কোটি ফলোয়ার।

আসিফ আকবর

আসিফ আকবর
ছবি: সংগৃহীত

এই নিয়ে মিডিয়াসহ দেশের মানুষের গর্বের শেষ ছিল না। মফস্বলের একটা মেয়ে এত উঁচুতে পৌঁছানোর পেছনে অবশ্যই যোগ্যতা ছিল। মেয়েটা দেশের সবচেয়ে বড় আলোচিত ক্রিমিনাল হয়ে গেল হঠাৎ করে?’পরীমনি

আসিফ আরও লিখেছেন, ‘এই মেয়েটা এতটা পথ কাদের শেল্টারে এসেছে, এই রহস্য উন্মোচিত হবে না কখনো। মেয়েটা অবশ্যই ভালো অভিনেত্রী, মেয়েটা দেশকে আরও দেওয়ার ছিল। দেশ নেয়নি, হয়তো সে মুক্তি পেয়ে আন্তর্জাতিক তারকা হয়ে যাবে।’

আদালত পরীমনি

আদালত পরীমনি
ফাইল ছবি

মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদন নাকচ করে শুক্রবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। সেদিন দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ আদেশ দেওয়া হয়। পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দীপুরও জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

পরীমনি। ছবি: প্রথম আলো

পরীমনি। ছবি: প্রথম আলো

দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে পরীমনিকে একটি মাইক্রোবাসে করে হাজতখানায় নিয়ে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

Source: Prothomalo

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries