পিএসজিতে প্রথম অনুশীলন কেমন কাটল মেসির

দৃশ্যটা দূরতম কল্পনাতেও হয়তো ছিল না বার্সেলোনা–সমর্থকদের। লিওনেল মেসি অনুশীলন করছেন অন্য কোনো মাঠে, অন্য একটি ক্লাবের হয়ে; এমন কিছু সহ্য করাও তো অসম্ভব তাঁদের জন্য। কিন্তু কী আশ্চর্য! কল্পনার অতীত ব্যাপারটি এখন বাস্তব। বার্সেলোনা–সমর্থকেরাও দৃশ্যটি সহ্য করতে পারছেন। আসলে পৃথিবীতে ‘অসম্ভব’ বলে কিছু নেই।

কোচ পচেত্তিনোর সঙ্গে আলাপ সেরে নিলেন মেসি

কোচ পচেত্তিনোর সঙ্গে আলাপ সেরে নিলেন মেসি
ছবি: পিএসজি

কাল পিএসজিতে প্রথম অনুশীলন করলেন মেসি। নেইমার, সের্হিও রামোস, এমবাপ্পে, আনহেল দি মারিয়ারা তাঁকে প্রথম দিনই আপন করে নিয়েছেন। কেবল অনুশীলনেই মেসি সিরিয়াস ছিলেন না, নতুন কর্মক্ষেত্রে ‘প্রাথমিক ইমেজ’ প্রতিষ্ঠাতেও সচেষ্ট ছিলেন আর্জেন্টাইন তারকা। নতুন ক্লাব, নতুন মাঠ, নতুন পরিবেশ; মানিয়ে নিতেও তো অসুবিধা হওয়ার কথা। সে কথা চিন্তা করেই কিনা, গতকাল দুই ঘণ্টা আগেই নাকি পিএসজির অনুশীলনে গিয়ে হাজির হয়েছিলেন মেসি।

দারুণ মুডেই অনুশীলন সারলেন আর্জেন্টাইন তারকা

দারুণ মুডেই অনুশীলন সারলেন আর্জেন্টাইন তারকা
ছবি: পিএসজি

মেসি নিজেই বলেছেন, পিএসজিতে এমবাপ্পে-নেইমারদের সঙ্গে তাঁর জোট বেঁধে খেলাটা একধরনের ‘পাগুলে’ ব্যাপার। পিএসজি যেন ‘পাগুলে’ কারবারের পসরা সাজিয়েই রেখেছে।

দুই ঘণ্টা আগেই অনুশীলনে হাজির হয়েছিলেন তিনি

দুই ঘণ্টা আগেই অনুশীলনে হাজির হয়েছিলেন তিনি
ছবি: পিএসজি

সের্হিও রামোস আর মেসি একসঙ্গে, এক দলে খেলছেন—এ দৃশ্য ফুটবল–দুনিয়া কোনো দিন দেখবে, ভেবেছিল! এই তো গত মৌসুমেও লা লিগায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার হয়ে মুখোমুখি হয়েছেন রামোস-মেসি। রামোস চোখ রেখেছেন মেসির ওপর, কোনোভাবেই যেন তিনি রক্ষণ ভাঙতে না পারেন।

ফুটবলীয় কায়দায় না হলে একটু বাঁকা পথে গিয়েও মেসিকে আটকানোর চেষ্টায় কোনো ঘাটতি দেখাননি স্প্যানিশ তারকা। রিয়াল-বার্সার মধ্যকার কত দ্বৈরথে যে রামোসের সঙ্গে মেসির লেগেছে, তার ইয়ত্তা নেই। দুজনকেই তাঁদের ক্লাব ছেড়ে দিয়েছে এবার। দুজনের পথই মিশেছে একই মোহনায়।

পিএসজির জিমে চুটিয়ে আড্ডা দিলেন রামোসের সঙ্গে।

পিএসজির জিমে চুটিয়ে আড্ডা দিলেন রামোসের সঙ্গে।
ছবি: পিএসজি

দুজনের ঠিকানাই এখন এক। পিএসজির অনুশীলনে রামোস মেসিকে স্বাগত জানালেন জিমে। মেসি জিমে ঢুকতেই রামোস ছুটে এসে জড়িয়ে ধরেন মেসিকে। কে জানে, পিএসজিতে এসে হয়তো একসময়ের প্রবল প্রতিদ্বন্দ্বী রামোসই হয়ে উঠবেন মেসির সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে আপনজন!

এমবাপ্পের সঙ্গে দেখা হলো প্রথমেই

এমবাপ্পের সঙ্গে দেখা হলো প্রথমেই
ছবি: পিএসজি

পিএসজির ট্রেনিং সেন্টারে এক এক করে প্রায় সব সতীর্থের সঙ্গেই দেখা করেছেন মেসি। মিলিয়েছেন হাত। কোচিং স্টাফের লোকজনের সঙ্গেও কিছু সময় ব্যয় করেন। বুঝে নেন সবকিছু—পিএসজির অনুশীলননীতি, কৌশল—এসবই। টেকনিক্যাল ডিরেক্টর ও কোচ মরিসিও পচেত্তিনো তো তাঁর দেশেরই।

প্রিয় বন্ধুর সঙ্গে মেসি

প্রিয় বন্ধুর সঙ্গে মেসি
ছবি: পিএসজি

তাই রসায়নটা ভালোই জমার কথা। তাঁর সঙ্গেও কথা বলেছেন মেসি। স্বদেশি আনহেল দি মারিয়া, লিয়ান্দ্রো পারেদেস আর মাউরো ইকার্দির সঙ্গেও চুটিয়ে আড্ডা মেরেছেন। প্রিয় বন্ধু নেইমারও বাদ পড়েননি। তাঁর সঙ্গে আড্ডা না হলে চলে নাকি!

মোটকথা, প্রথম দিনটা পিএসজির অনুশীলনে দারুণ কাটল মেসির। রোববার ফ্রেঞ্চ লিগের ম্যাচে পিএসজি মুখোমুখি হবে স্ট্রসবার্গের বিপক্ষে।

Source: Prothomalo

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries