সাংবাদিকদের বাসা ঘেরাও করার হুমকি চেয়ারম্যানের

‘সিলেট লাইভ টিভির’ প্রতিবেদক স্থানীয় বাসিন্দা জাফর ইমামী বলেন, সাফারি পার্ক নিয়ে তিনি নিউজ করেছেন। উপজেলা চেয়ারম্যানের বক্তব্য একান্ত নিজের।
হুমকি প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক বলেছেন, ‘বাড়ি ঘেরাওয়ের কথা বলিনি। বলেছি, লকডাউন না হলে মানুষ প্রতিবাদ করত। প্রতিবাদ করার রাইট আছে না! মানববন্ধন করবে। মানববন্ধন একটি শান্তিপূর্ণ প্রতিবাদ। তাঁর বাসার সামনে প্রতিবাদ করা হবে।’ তিনি দাবি করেন, যেভাবে বলা হয়েছে বনজঙ্গল উজাড় করা হবে। বরং পার্ক হলে বনজঙ্গল আরও রক্ষা করা হবে। এখন তো অবৈধভাবে গাছ কাটা হচ্ছে। তখন এই সব সুযোগ থাকবে না। লকডাউন উঠলে এলাকার মানুষ প্রতিবাদ জানাবে।

সাংবাদিকদের হুমকি দেওয়ার ঘটনায় পরিবেশবিদ ও রাজনৈতিক সংগঠনের নেতারা নিন্দা জানিয়েছেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সভাপতি সুলতানা কামাল ও সাধারণ সম্পাদক শরীফ জামিল এক যৌথ বিবৃতিতে সংরক্ষিত বনে সাফারি পার্ক নির্মাণের প্রতিবাদ এবং এ নিয়ে সংবাদ প্রকাশ করায় প্রথম আলোর দুই সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের বিভাগীয় কমিটির সমন্বয়ক আবদুল করিম চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘গণমাধ্যমকর্মীরা যখন প্রাণ-প্রকৃতি রক্ষায় কাজ করছেন, তখন তাঁদের টুঁটি চেপে ধরা হচ্ছে। তাঁরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। রাষ্ট্রকে তাঁদের নিরাপত্তা দিতে হবে। গণমাধ্যমকর্মীদের হুমকির তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। হুমকিদাতার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’

Source: Prothomalo

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries