জেলা প্রশাসক, ইউএনও পরিচয়ে চাঁদা দাবি, প্রশাসনের জিডি

কক্সবাজারের টেকনাফে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরিচয়ে ফোন করে বিভিন্নজনের কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ইউএনও পারভেজ চৌধুরী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ইউএনও পারভেজ চৌধুরী বলেন, সংঘবদ্ধ প্রতারক চক্র জেলা প্রশাসক মামুনুর রশিদ ও তাঁর পরিচয় দিয়ে ফোন করে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা দাবি করছে। সংঘবদ্ধ প্রতারক চক্রের প্রতারণার ফাঁদে না পড়তে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দাপ্তরিক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে বার্তা দিয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় টেকনাফ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার রাতে একটি নম্বর থেকে টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আমিনের নম্বরে ফোন আসে। অপর প্রান্ত থেকে টেকনাফের ইউএনও পরিচয় দিয়ে ত্রাণসহায়তার জন্য অর্থ দাবি করা হয়। এরপর সদর ইউনিয়নের চেয়ারম্যান শাজাহান মিয়া ও ব্যবসায়ী আবদুর শুক্কুরের ফোন নম্বর চায় এ চক্র।

একই নম্বর থেকে স্থানীয় আইনজীবী আমিন উদ্দিনের কাছে ফোন করে জেলা প্রশাসক পরিচয় দিয়ে দরিদ্রদের জন্য ত্রাণসহায়তা দেওয়া হবে বলে টাকা দাবি করা হয়। তাঁর কাছে জেলা বিএনপির অর্থ সম্পাদক মো. আবদুল্লাহর মোবাইল নম্বর চায়। এটি সন্দেহজনক মনে হওয়ায় জেলা প্রশাসক মামুনুর রশিদ এবং টেকনাফের ইউএনওকে জানানো হয়।জিডির তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো হাফিজুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বসহ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Source:Prothomalo

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries