সিলেট বিভাগে এক দিন পরেই সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড ভাঙল

২৪ ঘণ্টার হিসাবে সিলেট বিভাগে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত সর্বোচ্চ ৯৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন। এর মধ্যে সিলেট জেলার ৭ জন ও সুনামগঞ্জ জেলার ২ জন রয়েছেন। আজ রোববার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এর আগে গত শুক্রবার ১ হাজার ৮৭০ জনের নমুনা পরীক্ষা করে ৮০২ জনের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়েছিল।

সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ ২ হাজার ৫৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৯৯৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৮ দশমিক ৮২ শতাংশ। বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৪৫২।

নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট জেলার ৩৯৯ জন, সুনামগঞ্জের ১০৬ জন, হবিগঞ্জের ৩৫১ জন ও মৌলভীবাজার জেলার ১৪০ জন আছেন। এ পর্যন্ত শনাক্ত হওয়া রোগীদের মধ্যে সিলেট জেলার বাসিন্দা রয়েছেন ২৫ হাজার ৩৩৬ জন, সুনামগঞ্জের বাসিন্দা ৪ হাজার ৭১১ জন, হবিগঞ্জের বাসিন্দা ৪ হাজার ৮৪৬ জন ও মৌলভীবাজারের বাসিন্দা রয়েছেন ৫ হাজার ৫৫৯ জন।

এ পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্ত ৭০২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটের ৫৬১ জন, সুনামগঞ্জের ৫১ জন, হবিগঞ্জের ৩০ জন ও মৌলভীবাজারের ৬০ জন আছেন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে নতুন করে ৩০৫ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে ২০৮ জন সিলেট জেলার, ৩৪ জন সুনামগঞ্জ জেলার, ১৫ জন হবিগঞ্জ জেলার ও ৪৮ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৮৪৩।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, সিলেট বিভাগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪০৫। এর মধ্যে ২৮৬ জন চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৭ জন, হবিগঞ্জে ৩০ জন ও মৌলভীবাজারে ২২ জন।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries