মিরপুরে অলিগলিতে জটলা, মূল সড়ক ফাঁকা

করোনোভাইরাসের সংক্রমণ কমাতে চলাচলে কঠোর বিধিনিষেধের প্রথম দিনে আজ বৃহস্পতিবার রাজধানীর মূল সড়কে যানবাহন ও মানুষের চলাচল অনেকটা কমেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অলিগলির সড়কে মানুষের চাপ বাড়ছে।
সকাল সোয়া ১০টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত মিরপুর ১১, ৬ ও ২ নম্বর এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, মিরপুর ১১ নম্বরে অবস্থিত নান্নু মার্কেটের আশপাশের সড়কে লোকজন দাঁড়িয়ে গল্প করছেন। এই এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল দলকে দেখে তাঁরা ছোটাছুটি করে আড়ালে চলে যান।
টহল দল চলে যাওয়ার পর আবারও তাঁরা রাস্তার ফুটপাত অংশে এসে দাঁড়ান। সেখানে অবস্থানরত বাসিন্দাদের মধ্যে কেন রাস্তায় বেরিয়েছেন জানতে চাইলে রাব্বি নামের এক যুবক বলেন, পরিস্থিতি বোঝার জন্য রাস্তায় এসেছেন।

পরে মিরপুর ৬ নম্বরে চলন্তিকা বস্তি মোড়ে গিয়ে দেখা যায়, সেখানেও মানুষের জটলা। অলিগলির সড়কে লোকজন নেমে এসেছেন। মূল সড়কে যানবাহন এবং রাস্তায় নামার লোকদের সংখ্যা তুলনামূলক কম।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries