সিনেমায় অভিনয় নিয়ে যা বললেন তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সিনেমায় আসছেন- সম্প্রতি এমন একটি খবর শোনা গেছে। তবে বিষয়টি নাকচ করে দিয়েছেন এ অভিনেত্রী।

তিনি বলেছেন, ‘আজ পর্যন্ত আমার কাছে সিনেমার জন্য এমন কোনো গল্প আসেনি, যে গল্প শুনলেই আমার কাছে মনে হবে ‘ইয়েস, দিস ইস মাই প্রজেক্ট’।

যেদিন গল্প শুনে মনে হবে এটা আমার ফিল্ম, সেদিন হয়তো আমাকে সিনেমাতে দেখা যাবে।’

তার কথাতেই বোঝা গেল যেটা ছড়িয়েছে আসলে সেটা গুজব। তবে সিনেমায় যে অভিনয় করবেন না সেটা কিন্তু বলেননি তিনি।

এ প্রসঙ্গে তানজিন তিশা বলেছেন, ‘প্রত্যেক অভিনয়শিল্পীরই স্বপ্ন থাকে সিনেমায় কাজ করার। আমার সেটা নেই তা বলব না।

তবে গড্ডালিকা প্রবাহে গা ভাসাতে রাজি নই। ভালো কিছু হলে এবং নিজেকে প্রস্তুত মনে হলে অবশ্যই সিনেমায় অভিনয় করব।’

বর্তমানে কুরবানির ঈদের নাটকের কাজ নিয়েই ব্যস্ত আছেন এ অভিনেত্রী। ঈদুল আজহায় তার ডজনখানেকের বেশি নাটক প্রচারে আসবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি থাকছে ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজ।

Source:Daily Jugantor

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries