‘তোমাকে বিয়ে আমি করবই’, মিমিকে প্রস্তাব ভক্তের

টলিউডের নায়িকা মিমি চক্রবর্তীকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছেন এক ভক্ত। একেবারে জোরেসোরেই মিমিকে জীবনসঙ্গী করার ঘোষণা দিয়েছেন তিনি। নিজের ইন্সটাগ্রামের প্রশ্ন উত্তর পর্বে এ বিষয়ের মুখোমুখি হন মিমি।

বৃহস্পতিবার নিজের ভক্তদের সঙ্গে একটি ‘কিউএন্ডএ সেশন’ অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব শুরু করেন অভিনেত্রী। অনুরাগীদের সঙ্গে নিজের যোগসূত্র বজায় রাখার জন্য আগেও বেশ কয়েকবার এই পন্থা নিয়েছেন মিমি। নিষ্ঠা সহকারে সকলের সব প্রশ্নের উত্তর দেন সাংসদ-অভিনেত্রী। এক এক করে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সকলের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মিমি। কিছুক্ষণ এ ভাবে চলার পরেই এক অনুরাগী নিজের মনের ইচ্ছা জানান মিমিকে। সেই অনুরাগী লেখেন, ‘তুমি যত বড় তারকাই হও না কেন, তোমাকে আমি বিয়ে করবই’।

ওই কথার পাল্টা জবাবে সাংসদ-অভিনেত্রী কিছুই বলেননি। গানের মাধ্যমে উত্তর দিলেন তিনি। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মুঝসে শাদি করোগি’ সিনেমার ‘টাইটেল ট্র্যাক’টি জুড়ে দিয়েছেন নিজের স্টোরিতে। ভক্তের ওই কথাকে নিছক মজা হিসেবেই দেখেছেন অভিনেত্রী।

এ ছাড়াও আরও অনেকে নানা প্রশ্ন করেছেন মিমিকে। ‘ক্রাশ’ অর্থাৎ ভাল লাগার মানুষের কথা জানতে চাওয়া হলে হলিউড অভিনেতা হেনরি ক্যাভিলের ছবি পোস্ট করেন অভিনেত্রী। এ ভাবেই প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে আরও একবার অনুরাগীদের কাছাকাছি পৌঁছে গেলেন মিমি।

Source:Daily  Kaler Kantho

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries