কারিনা–সাইফের ঘরে নতুন অতিথি

ইটস আ বয়’। সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবেই জানান দিয়েছেন কারিনা। সঙ্গে দিয়েছেন পুরোনো ছবি—কারিনা, সাইফ ও তৈমুর। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে প্রকাশ, ২১ ফেব্রুয়ারি কারিনার কোলজুড়ে আসে দ্বিতীয় পুত্রসন্তান। গত রাতে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

টাইমস অফ ইন্ডিয়াকে কারিনার বাবা, অভিনেতা রণধীর কাপুর বলেন, ‘কারিনা আর বাচ্চা একদম সুস্থ আছে। আমি এখনও আমার নাতির মুখ দেখিনি, কিন্তু কারিনার সঙ্গে কথা হয়েছে। মেয়ে আমাকে বলেছে “একদম ঠিক আছে, বাচ্চা পুরোপুরি সুস্থ।” আমি খুব খুশি, আমি ভাষায় প্রকাশ করতে পারব না। আবার নানা হয়ে খুব ভালো লাগছে। পুচকিটাকে দেখতে এখন মুখিয়ে আছি। ’গতকালই তাঁকে দেখতে গিয়েছিলেন পরিবারের সদস্যারা। গতকালই কারিনার ইনস্টাগ্রামে তাঁর বেবিবাম্প নিয়ে ফটোশুটের একটি ছবি প্রকাশ্যে আসে। দ্বিতীয়বার মা হওয়ার আগে এবার নতুন করে ছবি তোলেন তিনি। যেখানে সাদা রঙের গাউন পরে ক্যামেরার সামনে হাজির হন অভিনেত্রী। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন কারিনা।২০২০ সালের আগস্টে এ দম্পতি দ্বিতীয় সন্তান আগমনের ঘোষণা দিয়েছিলেন। এ তারকা দম্পতির ঘরে রয়েছে চার বছরের পুত্রসন্তান তৈমুর আলী খান। ২০১৬ সালে প্রথমবার মা হয়েছিলেন কারিনা কাপুর।

দ্বিতীয় সন্তানের আগমনকে কেন্দ্র করে কিছুদিন আগে কারিনা-সাইফ দম্পতি নতুন বড় বাড়িতে ওঠেন। আর নতুন ও বিলাসবহুল বাড়ির একঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন অভিনেত্রী। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল চলতি সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই। সঠিক সময় না জানা গেলেও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। দফায় দফায় কারিনার খোঁজখবর নিয়েছে তাঁর পরিবার। গত বৃহস্পতিবারও কারিনার মা ববিতা কাপুর, বড় বোন কারিশমা কাপুর—সবাই এসেছিলেন সাইফ-কারিনার বাড়িতে।গেল বছর ‘বেবি বাম্প’ প্রদর্শন করে কারিনা রীতিমতো ঝড় তুলেছিলেন। এরপর থেকে ‘বেবি বাম্প’ প্রদর্শন করা বলিউড নায়িকাদের মধ্যে ট্রেন্ড হয়ে দাঁড়ায়। সেবারের মতো এবারও তিনি গর্ভকালীন অবস্থা উপভোগ করছেন। মাতৃত্বের সৌন্দর্যকে রীতিমতো উদ্‌যাপন করছেন তিনি। এ সময়ে তাঁর পরা নানান পোশাক ফ্যাশন–দুনিয়ায় হামেশাই ঝড় তুলছে। এমনকি হবু মা কারিনার ডায়েটের খুঁটিনাটি আর শরীরচর্চাও গোপন ছিলনা।

গত ১০ মাস কোনো অবস্থাতেই কাজের সঙ্গে আপস করেননি অভিনেত্রী। করোনাকালের মধ্যেই কারিনা তাঁর পরবর্তী সিনেমা লাল সিং চাড্ডা–র শুটিং করেছেন। তখন তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এই নিয়ে অনেকেই তাঁর সমালোচনা করেছেন। আর তার সমুচিত জবাব দিয়েছেন কারিনা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি অন্তঃসত্ত্বা, অসুস্থ নই। গর্ভাবস্থা কোনো অসুস্থতা নয় যে আমি বাড়িতে বসে থাকব। এটা সত্যি এ সময় কিছু শারীরিক অসুবিধা হয়। তাই নিজেকেই নিজের যত্ন নিতে হয়। শুধু অন্তঃসত্ত্বা বলে কাজকর্ম ছেড়ে ঘরে বসে যাওয়া সঠিক সিদ্ধান্ত নয়। আর আমি আমার কাজকে রীতিমতো উপভোগ করি’।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘১৭ বছর বয়স থেকে কাজ করছি। আমি সব সময় নিজের মতো করে কাজ করতেই ভালোবাসি। যখন যেটা মনে হয়েছে করেছি। এবারও আমি অন্তঃসত্ত্বা অবস্থাতে কাজ করে গেছি। তবে অবশ্যই চূড়ান্ত সাবধানতা অবলম্বন করেছি। কারণ, আমার বাড়িতে একটা ছোট্ট শিশু আছে, সেটা মাথায় রেখেছি সব সময়।’

সাইফ আলী খানের প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের ঘরে রয়েছে তাঁদের দুই সন্তান সারা আলী খান ও ইব্রাহিম আলী খান। অবশ্য অমৃতার সঙ্গে বহু আগেই বিচ্ছেদ হয়েছে তাঁর। কয়েক বছর প্রেমের পর ২০১২ সালের অক্টোবরে বিয়ে করেন সাইফ ও কারিনা। ২০১৬ সালের ২০ ডিসেম্বর এ দম্পতির প্রথম ছেলেসন্তান তৈমুর আলী খানের জন্ম হয়।
সাইফ আলী খানের হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে রয়েছে ‘ভূত পুলিশ’, ‘বান্টি অউর বাবলি টু’, ‘আদিপুরুষ’ এবং হৃতিক রোশনের সঙ্গে তামিল সিনেমা ‘বিক্রম বেধা’। তবে আপাতত মার্চ মাস পর্যন্ত পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন তিনি।

Source:Daily Prothom Alo

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries