হোসেনপুরে কন্যা শিশু দিবস পালিত
হোসেনপুর প্রতিনিধি: “কন্যা শিশুর অগ্রযাত্রা,দেশের জন্য নতুন মাত্রা ”এই প্রতিপাদ্যে কিশোরগঞ্জের হোসেনপুর শাহেদল ইউনিয়নে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার (১৩ অক্টোবর) নারী ও কিশোরীদের সহিংসতা প্রতিরোধ প্রকল্পের (পপি) উদ্যোগে আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের বর্ণাঢ্য র্যালী শেষে শাহেদল ইউনিয়ন পরিষদ হলরুমে ৫ নম্বর শাহেদল ইউপি চেয়ারম্যান শাহ্ মাহবুবুল হক এর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- নারী ও কিশোরীদের সহিংসতা প্রতিরোধ প্রকল্পের উপজেলা প্রকল্প কর্মকর্তা সালমা পারভিন, মাঠ সহায়ক আবু বক্কর ছিদ্দিক খোকন, মিনা আক্তার, ইউপি সদস্য মোঃ রুবেল মিয়া,আজিজুল হক, শান্তি আক্তার প্রমূখ।
এ সময় শিক্ষক-শিক্ষার্থী,নারী ও কিশোরীদের সহিংসতা প্রতিরোধ প্রকল্পের (পপি) নারী দলেরর সদস্যবৃন্দ ও কিশোর দলের সদস্যরা উপস্থিত ছিলেন ।

