কিশোরগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

আমিনুল হক সাদী: কিশোরগঞ্জে চট্টগ্রাম থেকে জামালপুরগামী সারবোঝাই মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কিশোরগঞ্জ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (১২ অক্টোবর) সকাল ৬ টার দিকে কিশোরগঞ্জের মহিনন্দ ভদ্রপাড়া এলাকার কাছে ওই লাইনচ্যুত হয়।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনের বগি লাইনচ্যুতের বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার তৎপরতা শুরু করেছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ