গুনধর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

মোঃ মনির হোসেন: বাংলাদেশ ছাত্রলীগের কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়ন শাখার ৫নং উত্তর আশতকা ওয়ার্ডের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে ৫নং উত্তর আশতকা ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে উত্তর আশতকা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।

সম্মেলন উদ্বোধণ করেন কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশরাফ আলী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগ আইনজীবী পরিষদের এপিপি সদস্য এড. মোজাম্মেল হক মাখন।প্রধান বক্তা গুনধর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ভূঞা আঙ্গুর।

সভাপতিত্ব করেন গুনধর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তানভীর আহম্মেদ মীর (রিপন)।

অনুষ্টান সঞ্চালনা করেন গুনধর ইউনিয়ন ছাত্রলীগের সিনি: সহ-সভাপতি আমিনুল ইসলাম আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুনধর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুরকান, গুনধর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শাহাব উদ্দিন, গুনধর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল খালেক।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু জুনায়েদ বাচ্চু, জাহাঙ্গীর আলম বাচ্চু প্রমুখ।
সম্মেলন শেষে গুনধর ইউনিয়ন শাখার ৫নং উত্তর আশতকা ওয়ার্ডের নতুন কমিটি ঘটনের লক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন কর হয়। সভাপতি: জোবায়ের সুজন, সাধারন সম্পাদক: জুয়েল মিয়া ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ