আবরার হত্যার বিচার দাবিতে ছাত্রদলের বিােভ মিছিল তাড়াইলে
আমিনুল ইসলাম বাবুল : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিার্থী আবরার ফাহাদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাড়াইলে বিােভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তাড়াইল বাজারস্থ মাদরাসা মার্কেট উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি মাদরাসা মার্কেটের সামনে থেকে তাড়াইল-নান্দাইল সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালের গেইটে গিয়ে শেষ হয়।
উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক সামির হোসেন সাকি’র উপস্থিতিতে এতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের নেতা হাবিবুর রহমান হাবিব ও মো. আল-আমিন রুবেল । মিছিলে উপজেলা ছাত্রদল নেতা আবদুল হান্নান শামীম, ইসরাত উদ্দিন সজল, জাকির হোসেন, খাইরুল ইসলাম জরিপসহ অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।
মিছিল শেষে এক সংপ্তি বক্তব্যে ছাত্রদলের নেতারা বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার চেয়ে ফাঁসির দাবি জানায়। আর কোনো বাবা-মায়ের বুক যাতে খালি না হয়, তা এই সরকারকে নিশ্চিত করতে হবে। প্রতিটি ক্যাম্পাসে মানুষরূপী হায়েনাদের চিহ্নিত করে বহিষ্কারেরও দাবি জানান তাঁরা।

