পাকুন্দিয়ায় বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতীয় অনুর্ধ্ব-১৭ গোল্ড কাপ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।
সোমবার (২ সেপ্টেম্বর) সকালে পাকুন্দিয়া পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু, প্রশাসন সূত্রে জানা যায় উপজেলার ৯টি ইউনিয়ন, ১টি পৌরসভার দল দুই ভাগে ভিবক্ত হয়ে খেলায় অংশগ্রহণ করেন।
প্রথম দিন পৌরসভা ও পাটুয়াভাঙ্গা ইউনিয়ন বিজয়ী হয়। উদ্বোধনী খেলার পূর্বে বক্তব্য দেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু, বঙ্গবন্ধু গোল্ড কাপের সভাপতি ইউএনও মোঃ নাহিদ হাসান, গোল্ড কাপের বাছাই কমিটির সভাপতি সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম লুৎফুর রহমান, পৌর মেয়র আক্তারুজ্জামান খোকন, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান, গোল্ড কাপের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম আসাদ।

