ইটনায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার বহি ও নগদ টাকা বিতরন

আজাদ হোসেন বাহাদু: উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে ২০১৮-২০১৯ অর্থ বছরে বরাদ্দ কৃত উপজেলার জয়সিদ্ধী ইউনিয়নের নির্বাচিত বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতার বহি ও নগদ টাকা বিতরন করা হয়।

মঙ্গলবার (৩০ জুলাই) সকালে জয়সিদ্ধী ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান মনির উদ্দিন নির্বাচিত ভাতা ভোগীর হাতে ভাতা বহি ও তাদের প্রাপ্য নগদ টাকা তুলে দেন । এ সময় উপস্থিত ছিলেন জয়সিদ্ধী কৃষি ব্যাংক ম্যানেজার আবুল কাশেম, সমাজ সেবা অফিসের মাঠ কর্মী পান্না সরকার, জয়সিদ্ধী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জসিম উদ্দিন জসু, মোঃ মন্নাফ মিয়া, হাবিবুর রহমান, আলী হোসেন, মহিলা সদস্যা মোছাঃ ফিরোজা খাতুন, ইউপি উদ্যােক্তা বিল্পব রায় বিজয় প্রমুখ।

ভাতা ভোগী ৬০ বছরের রাবেয়া আক্তার ভাতা বহি হাতে পেয়ে জানান এতদিন নানা কষ্টে জীবনযাপন করেছি। আজ শেষ বয়সে ভাতা পেয়ে খুব আনন্দিত হইলাম। সেই জন্য তিনি  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানান। 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ