ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা
স্টাফ রিপোর্টার
ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা, বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয় হলরুমে আলোচনা সভা ও বক্তৃতা প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এর আগে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি করে। র্যালিটি কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ মাঠের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ সুলতান উদ্দিন ভূঞা। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মোঃ আরজ আলী। এছাড়া বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লাইব্রেরী সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর নূরুল আমিন ও ইংরেজী বিভাগের প্রভাষক মোঃ রাকিবুল হাসান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল বিভাগের শিক-শিার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরে বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া অনুষ্ঠানের ১ম পর্বে সোমবার (২৫ মার্চ) গণহত্যা দিবস উপল্েয আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ সুলতান উদ্দিন ভূঞা এর ভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অনিল চন্দ্র সাহা ও আইন বিভাগের প্রভাষক মোস্তফা মোশাররফ হোসাইন।এতে উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মোঃ আরজ আলী, লাইব্রেরী সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর নূরুল আমিন প্রমুখ। পরে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

