কুলিয়ারচরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ইয়াছির মিয়া
মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতাঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তৃতীয় ধাপে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন। সোমাবর (২৫ মার্চ) সকাল থেকে সারাদিন ব্যাপী নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়ার গ্রামের বাড়ী উপজেলার মেড়াতলী গ্রামে চেয়ারম্যানের বাসভবনে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কর্মী সমর্থকরা ফুলের মালা ও ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানান। মানুষের ভালবাসায় সিক্ত হয়ে ইয়াছির মিয়া বলেন, আমি আপনাদের সন্তান,আপনারদেরই ভাই, সুখে দুঃখে, বিপদে-আপদে আমি আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের সেবার জন্যেই আমি আমার ব্যাবসায়ীক বর্ণাঢ্য জীবন ত্যাগ করেছি। এ ছাড়া তিনি মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে বলেন, কুলিয়ারচর থেকে মাদক, সন্ত্রাস,জঙ্গীবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠিন পদক্ষেপ নেওয়া হবে।

