গুরুদয়াল সরকারি কলেজে প্রতিবাদ সভা
মোঃ মনির হোসেন: নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ’র উপর সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে জরুরী সভা করে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষক পরিষদ। রবিবার (২৪ ফেব্রুয়ারি) শহীদ সৈয়দ নজরুল ইসলাম অডিটোরিয়ামে জরুরী সভা করে। সভায় বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে বিচারের দাবি ও প্রশাসনের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ ও শিক্ষক পরিষদের সভাপতি মোঃ ইমান আলী বলেন সন্ত্রাসীদের চিহ্নিত করে অভিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি ও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্তা নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন কলেজের উপাধক্ষ্য, শিক্ষক পরিষদের সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদকসহ কলেজের শিক্ষকবৃন্দ।
সভা সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক ও শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ মোঃ আবুল বাশার সৌরভ। এবং তিনি সন্ত্রাসীদের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে আইনআনুক ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

