নিকলীর হাওরে জনতার গনপিটুনিতে ডাকাত ধৃত

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতাঃ কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওরে ডাকাতির সময় পুরিশ ডাকাত দলের সদস্য মোঃ জাকির হোসেন (২৭) কে থানার পুলিশ আটক করেছে। এই ঘটনাটি ঘটে শিং ইউনিয়নের ভাটি ভরাটিয়া জলমহালের ট্রলারে ডাকাটির সময় জনগণের সহায়তায় পুলিশ ডাকাতকে আটক করে। এই ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার ভোর রাতে। পুলিশ শুক্রবার ভোর রাতে আটক কৃত ডাকাত মোঃ জাকির হোসেন (২৭) কে গতকাল শনিবার কিশোরগঞ্জ কোর্ট চালান দিয়েছে। ডাকাতের গ্রামের বাড়ী মিঠামইন উপজেলার উল্লাহ উত্তর পাড়া গ্রামের জজ মিয়া ছেলে বলে জানা গেছে। ডাকাত দলেরা ছাতিরচর ইউনিয়নের দিকে পালানোর সময় জলমহলের লোকজনের ধাওয়ায় ধরা পড়ে। পরে পুলিশকে খবর দিলে লোকজনের সহায়তায় পুলিশ জাকির হোসেন কে থানায় নিয়ে আসে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শিংপুর ও ছাতিরচর হাওরে প্রায় সময় নদীর মধ্যে ডাকাতি সংঘঠিত হয়ে আসছে। এই নিয়ে হাওরে নদী পথে জলমহাল ও স্থানীয় কৃষকদের মাঝে দীর্ঘদিন আতঙ্ক বিরাজ করে আসছিল। নিকলী থানার ওসি মোঃ নাছির উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ডাকাতের জবান বন্দীতে অন্য সদস্যদের নাম উল্লেখ করেছে। এই ব্যাপারে নিকলী থানায় পুলিশ বাদী হয়ে একটি ডাকাতি মামলা রুজু হয়েছে।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries